উ. কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিল কার্ল ভিনসন
https://parstoday.ir/bn/news/world-i36910-উ._কোরিয়ায়_হামলার_চালানোর_মতো_দূরত্বে_অবস্থান_নিল_কার্ল_ভিনসন
মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি কার্ল ভিনসন শেষপর্যন্ত উত্তর কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিয়েছে। এ রণতরির অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল এর মাধ্যমে তার অবসান ঘটল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৭, ২০১৭ ০৭:১৯ Asia/Dhaka
  • উ. কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিল কার্ল ভিনসন

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি কার্ল ভিনসন শেষপর্যন্ত উত্তর কোরিয়ায় হামলার চালানোর মতো দূরত্বে অবস্থান নিয়েছে। এ রণতরির অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল এর মাধ্যমে তার অবসান ঘটল।

এ রণতরি মার্কিন নৌবাহিনীর স্ট্রাইক গ্রুপ ওয়ানের নেতৃত্ব দিচ্ছে। পরমাণু শক্তিধর পিয়ংইয়ংয়ের হুমকির মুখে এ গ্রুপটি ওকিনওয়ার পূর্বে ফিলিপাইন সাগরে অবস্থান নিয়েছে। মার্কিন অ্যাডমিরাল হ্যারি হ্যারিস দেশটির হাউজ আমর্ড সার্ভিস কমিটিকে এ তথ্য দিয়েছেন।

পরমাণু শক্তি চালিত কার্ল ভিনসনের সঙ্গে দুইটি ডেস্ট্রয়ার এবং একটি গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার রয়েছে। এটি আরো উত্তর দিকে সরবে বলেও জানানো হয়েছে। এ বহরে ডুবোজাহাজ আছে বলেও এর আগের খবরে উল্লেখ করা হয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/২৭