উ. কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i36970-উ._কোরিয়ার_সঙ্গে_মারাত্মক_সংঘাতে_জড়িয়ে_পড়ার_আশংকা_রয়েছে_ট্রাম্প
উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা আছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাপড়েনকে কেন্দ্র করে এ সংঘর্ষের পুরোপুরি আশংকা রয়েছে বলে জানান তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৮, ২০১৭ ০৭:২৪ Asia/Dhaka
  • উ. কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা রয়েছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার সঙ্গে মারাত্মক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা আছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাপড়েনকে কেন্দ্র করে এ সংঘর্ষের পুরোপুরি আশংকা রয়েছে বলে জানান তিনি।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের শত দিবসের আগে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তিনি। তিনি বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পুরোপুরিই আশংকা রয়েছে।

অবশ্য সামরিক সংঘাত এড়ানোর এবং শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে জানান তিনি। তিনি বলেন, আমেরিকার কূটনৈতিক ভাবে সমস্যা সমাধান করতে চায়। তবে তা বেশ কষ্টকর বলে দাবি করেন ট্রাম্প।

পিয়ংইয়ং ষষ্ট পরমাণু বোমা পরীক্ষার দিকে এগিয়ে চলেছে বলে ধারণা করা হচ্ছে। আর একে কেন্দ্র করে আমেরিকাসহ তার মিত্রদের সঙ্গে উত্তর কোরিয়ার উত্তেজনা তুঙ্গে রয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি একে আরো একধাপ বাড়িয়ে দেবে বলেই আশংকা সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৮