দ. কোরিয়ায় মোতায়েন হচ্ছে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/world-i37024-দ._কোরিয়ায়_মোতায়েন_হচ্ছে_পরমাণু_বোমা_বহনে_সক্ষম_মার্কিন_বোমারু_বিমান
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে নিয়মিত মার্কিন ‘কৌশলগত সম্পদ’ মোতায়েনের বিষয়ে তাদের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অংশ হিসেবে এ চুক্তি করার কথা উল্লেখ করা হয়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৯, ২০১৭ ০৬:৩১ Asia/Dhaka
  • দ. কোরিয়ায় মোতায়েন হচ্ছে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে নিয়মিত মার্কিন ‘কৌশলগত সম্পদ’ মোতায়েনের বিষয়ে তাদের সঙ্গে আমেরিকার চুক্তি হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার অংশ হিসেবে এ চুক্তি করার কথা উল্লেখ করা হয়।

কৌশলগত সম্পদ বলতে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২, বি-২, এবং বি-১বি বোমারু বিমান, এফ-৩৫ যুদ্ধবিমান এবং দক্ষিণ কোরিয়া, জাপান এবং গুয়ামের মার্কিন ঘাঁটিতে মোতায়েন বিমানবাহী রণতরিকে বোঝান হয়। 

ওয়াশিংটনে অনুষ্ঠিত দেশ  দুটির দ্বিবার্ষিক প্রতিরক্ষা সংলাপ বা কেআইডিডি সম্পর্কে মিডিয়া ব্রিফিং দেয়ার সময়ে এ ঘোষণা দেয়া হয়। এ ছাড়া, সিউল এবং ওয়াশিংটন এ সময়ে দাবি করে, নিছক প্রতিরক্ষার প্রয়োজনেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছে।

অবশ্য ‘থাড মোতায়েনের বিরোধিতা করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, এতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিনষ্ট হবে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯