ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
https://parstoday.ir/bn/news/world-i37032-ক্ষেপণাস্ত্র_পরীক্ষাকে_কেন্দ্র_করে_সতর্ক_অবস্থায়_রুশ_বিমান_প্রতিরক্ষা_ব্যবস্থা
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র রাশিয়ার দূরপ্রাচ্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্তর ওজেরোভ আজ(শনিবার) এ কথা জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৯, ২০১৭ ১১:১৫ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে সতর্ক অবস্থায় রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র রাশিয়ার দূরপ্রাচ্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ভিক্তর ওজেরোভ আজ(শনিবার) এ কথা জানিয়েছেন।

তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে রুশ অঞ্চলের মধ্যে ঘটনাক্রমে কোনো ক্ষেপণাস্ত্র যেন ঢুকতে না পারে তা ঠেকাতে যা কিছু করার তা করা হবে।

উত্তর কোরিয়ার আজ কেএন-১৭ মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলে ধারণা করা হচ্ছে। ছোঁড়ার পরই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার ভূখণ্ডের মধ্যেই বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর এ পরিপ্রেক্ষিতে পরীক্ষা ব্যর্থ হয়েছে বলেও মনে করা হচ্ছে।

পার্সটুডে/মূসা রেজা/২৯