উইকিপিডিয়া ব্লক করল তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i37042-উইকিপিডিয়া_ব্লক_করল_তুরস্ক
তুরস্কের কর্তৃপক্ষ ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে ব্লক করে দিয়েছে। দেশটিতে ব্যর্থ অভ্যুত্থানের বিরুদ্ধে যখন অভিযান চলছে তখন এ পদক্ষেপ নেয়া হলো তুরস্কের ইন্টারনেট মনিটরিং গ্রুপ তুর্কি ব্লক জানিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৯, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • উইকিপিডিয়া ব্লক করল তুরস্ক

তুরস্কের কর্তৃপক্ষ ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে ব্লক করে দিয়েছে। দেশটিতে ব্যর্থ অভ্যুত্থানের বিরুদ্ধে যখন অভিযান চলছে তখন এ পদক্ষেপ নেয়া হলো তুরস্কের ইন্টারনেট মনিটরিং গ্রুপ তুর্কি ব্লক জানিয়েছে।

তুর্কি ব্লগ জানিয়েছে, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ৮টা থেকে উইকেপেডিয়ার কোনো ভাষার ওয়েবসাইটেই ঢোকা যাচ্ছে না। দেশটিতে ইন্টারনেটের ওপর যে সেন্সরশিপ আরোপ করা হয়েছে তার সঙ্গে এ তৎপরতার মিল রয়েছে। তুরস্কের কর্তৃপক্ষের প্রশাসনিক নির্দেশে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কি ব্লগ।

অবশ্য তুরস্কের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ বা বিটিকে এর সত্যতা নিশ্চিত করলেও এ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। বিটিকে বলেছে, আইন এবং প্রযুক্তিগত দিক বিবেচনা করে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তুরস্ক গত কয়েক বছর ধরে ফেসবুক এবং টুইটারসহ জনপ্রিয় মাধ্যমের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৯