ব্রেক্সিটের জন্য ব্রিটেনকে অবশ্যই মূল্য দিতে হবে: ফরাসি প্রেসিডেন্ট
-
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ফলে ব্রিটেনকে হয়ত এর জন্যে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ। তিনি বলেন, ব্রিক্সিটের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য লন্ডনকে এর জন্য মূল্য দেয়া উচিত।
ব্রেক্সিটের ব্যাপারে রূপরেখা প্রনয়ন সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ বৈঠকে যোগ দেয়ার লক্ষ্যে আজ (শনিবার) লন্ডনে পৌঁছে এসব মন্তব্য করেন প্রেসিডেন্ট ওলাদঁ। তিনি বলেন, 'ব্রেক্সিটের জন্য ব্রিটেনের ক্ষেত্রে অবশ্যম্ভাবী একটি মূল্য ও খরচ রয়েছে। কারণ এ সিদ্ধান্ত তারা নিজেরাই নিয়েছে।'
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এতো সহজে ব্রিটেনকে ব্রেক্সিট কার্যক্রম সম্পন্ন করতে দেবে না এ কথা উল্লেখ করে ওলাদঁ বলেন, ব্রেক্সিট কার্যকর করার ক্ষেত্রে লন্ডনের চেয়ে বরং ব্রাসেলসের স্বার্থকে এখানে নিশ্চিত করা হবে। তিনি বলেন, লন্ডনকে শাস্তি দেয়ার মতো অবশ্যই কিছু করবে না ইউউ। অন্যদিকে, এটাও পরিষ্কার যে কিভাবে নিজের স্বার্থকে রক্ষা করতে হয় তা ইইউ ভালভাবেই জানে। ওলাদঁ আরো বলেন, এতে করে ইউরোপীয় ইউনিয়নের চেয়ে বরং এই সংস্থার বাইরে ব্রিটেনের অবস্থান আরো খারাপ হবে।
ব্রিটেনে হঠাৎ নির্বাচনের ঘোষণা ব্রেক্সিট বিষয়ে ইইউ'র সাথে আলোচনায় জোরালো ভূমিকা রাখতে প্রধানমন্ত্রী থেরেসা মেকে ব্রিটেন অনুমতি দেবে কিনা এই বিষয়ে ওলাদঁকে প্রশ্ন করা হলে তা তিনি নাকচ করে দেন। তিনি বলেন, ইইউ'র মূলনীতি এবং তার লক্ষ্যগুলো আগে থেকে নির্ধারিত হয়ে আছে। তাই এসব নীতির বাইরে গিয়ে কথা বলার সুযোগ আমাদের আলোচকদের নেই। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ব্রিটেনে নির্বাচিত সরকার নিয়ে যে বিতর্ক চলছে সে সম্পর্কে আমি অবগত। তবে ইইউ'র ক্ষেত্রে এর কোনো প্রভাব নেই। #
পার্সটুডে/বাবুল আখতার/২৯