দুতের্তের নিজ শহর দাভাও সিটিতে ভিড়ল চীনা নৌবহর
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের নিজ শহর দাভাও সিটিতে ভিড়েছে চীনা একটি নৌবহর। তিন যুদ্ধজাহাজের এ বহর তিন দিনের শুভেচ্ছা সফরে দাভাও সিটিতে ভিড়েছে। চীন এবং ফিলিপাইনের নৌবাহিনীর মধ্যে আস্থাবৃদ্ধির তৎপরতা চালাবে এ বহর।
চীনের পূর্ব সাগরের নৌবহরের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শেন হো এ শুভেচ্ছা সফরের নেতৃত্ব দিচ্ছেন। চীন নৌবহর পৌঁছানোর পর স্বাগত জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছে ফিলিপাইনের নৌবাহিনীর কর্মকর্তারা। আজ(সোমবার) আরো পরে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের দাভাও সিটিতে যাওয়ার কথা রয়েছে।
স্পাটলি দ্বীপ নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের টানাপড়েন সত্ত্বেও গত জুনে ক্ষমতা নেয়ার পর থেকে দুতের্তে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন। এর আগে তিনি বলেছিলেন, চীনের সঙ্গে কোনো সামরিক সংঘাত চান না। বরং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সুফলদায়ী সহযোগিতা কামনা করেন বলে জানিয়েছিলেন।#
পার্সটুডে/মূসা রেজা/১