ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করল ইউরোপীয় পার্লামেন্ট
https://parstoday.ir/bn/news/world-i37350-ব্রিটিশ_প্রধানমন্ত্রীর_অভিযোগ_প্রত্যাখ্যান_করল_ইউরোপীয়_পার্লামেন্ট
ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ব্রিটেনের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে ব্রিটিশ প্রধামন্ত্রী যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানি।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ০৫, ২০১৭ ০৩:০৮ Asia/Dhaka
  • ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানি
    ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানি

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ব্রিটেনের আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে ব্রিটিশ প্রধামন্ত্রী যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট অ্যান্টোনিও তাজানি।

তিনি বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র এ সংক্রান্ত অভিযোগ সত্য নয়। কেউ ব্রিটেনের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে না বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট জিন-ক্লদে জাঙ্কারের একজন মুখপাত্র থেরেসা মে’র অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ইইউ নিজের কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে, অন্য দেশের ভোট নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই।

বুধবার বাকিংহাম প্রাসাদে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন মে

ব্রিটেনে আগামী মাসে আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে সামনে রেখে বুধবার বাকিংহাম প্রাসাদে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর মে বলেন ৮ জুনের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করছে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট আলোচনাকে ব্যর্থ করে দিতে চায় বলেও তিনি মন্তব্য করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইইউ থেকে তার দেশ বেরিয়ে গেলেও ওই ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে লন্ডন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫