আফগানিস্তানে নতুন করে যাচ্ছে মার্কিন কমান্ডো বাহিনী এবং হাজার হাজার সেনা
https://parstoday.ir/bn/news/world-i37354-আফগানিস্তানে_নতুন_করে_যাচ্ছে_মার্কিন_কমান্ডো_বাহিনী_এবং_হাজার_হাজার_সেনা
মার্কিন সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আফগানিস্তানে আরো পাঁচ হাজার সেনা মোতায়েনের আবেদন জানাবে। আগামী সপ্তাহের মধ্যে এ আবেদন জানানো হবে বলে শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ০৫, ২০১৭ ০৭:২৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে নতুন করে যাচ্ছে মার্কিন কমান্ডো বাহিনী এবং হাজার হাজার সেনা

মার্কিন সামরিক বাহিনী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আফগানিস্তানে আরো পাঁচ হাজার সেনা মোতায়েনের আবেদন জানাবে। আগামী সপ্তাহের মধ্যে এ আবেদন জানানো হবে বলে শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আফগানিস্তানে তিন থেকে পাঁচ হাজার প্রচলিত সেনা মোতায়েনের আহ্বান  জানাবে পেন্টাগন। তালেবানের বিরুদ্ধে লড়াইরত আফগান সেনা এবং পুলিশ বাহিনীকে পরামর্শ এবং সহায়তা দেয়ার অজুহাতে এ সব মার্কিন সেনা মোতায়েনের আহ্বান জানানো হবে।

পাশাপাশি স্পেশাল অপারেশন্স সেনা হিসেবে পরিচিত মার্কিন কমান্ডোদেরও দেশটিতে মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পেন্টাগন।  আল-কায়েদা এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যু্দ্ধের অজুহাতে এ সব সেনা মোতায়েন করা হবে। অবশ্য কতো কমান্ড মোতায়েন করা হবে সে সম্পর্কে কিছু বলা হয় নি।

বর্তমানে  আফগানিস্তানে প্রায় আট হাজার ৪০০ মার্কিন সেনার পাশাপাশি ন্যাটো জোটের আরো পাঁচ হাজার সেনা মোতায়েন রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫