কথা পাল্টিয়েছে হেজবে ইসলামি; অস্ত্র সমর্পণ না করার ঘোষণা
মে ১১, ২০১৭ ১৫:১৫ Asia/Dhaka
-
গুলবুদ্দিন হেকমতিয়ার
আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন দল 'হেজবে ইসলামি' বলেছে, তারা কখনই অস্ত্র সমর্পণ করবে না। সংগঠনটির মুখপাত্র কারিবুর রহমান সাঈদ বলেছেন, অস্ত্র সংরক্ষণ করলেও সরকারের সঙ্গে কোনো সংঘাতে জড়াবে না তারা।
তিনি আরও বলেছেন, হেজবে ইসলামি'র সদস্যদের জীবনের নিরাপত্তা নেই। এ কারণে তাদের কাছে অস্ত্র থাকা জরুরি।
হেজবে ইসলামির নেতা গুলবুদ্দিন হেকমতিয়ার আফগান সরকারের সঙ্গে যে শান্তি চুক্তি সই করেছেন তাতে সংগঠনটির সামরিক শাখা বিলুপ্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু চুক্তি সইয়ের কয়েক দিনের মধ্যেই অবস্থান পরিবর্তন করেছে সংগঠনটি। এ অবস্থায় শান্তি চুক্তির ভবিষ্যত নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১
ট্যাগ