পাক-চীন অর্থনৈতিক করিডর নির্মাণ জোরদার করুন: চীনা প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i37844-পাক_চীন_অর্থনৈতিক_করিডর_নির্মাণ_জোরদার_করুন_চীনা_প্রেসিডেন্ট
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ জোরদার করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ (শনিবার) বেইজিংয়ের গ্রেট হলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৭ ১৪:১১ Asia/Dhaka
  • নওয়াজ (বামে) ও জিনপিং
    নওয়াজ (বামে) ও জিনপিং

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ জোরদার করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ (শনিবার) বেইজিংয়ের গ্রেট হলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকের সময় তিনি এ আহ্বান জানান।

বৈঠকে জিনপিং পাক-চীন সম্পর্ক জোরদারে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের মাধ্যমে দু দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে তার দৃঢ় মনোভাবের কথা প্রকাশ করেন। গ্রেট হলে তিনি পাক প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান। নওয়াজের সঙ্গে পাকিস্তানের চারটি প্রদেশের মুখ্যমন্ত্রীরা রয়েছেন। ‘ওয়ান রোড ওয়ান বেল্ট’ সম্মেলনে যোগ দিতে নওয়াজ শরীফ চীন সফর করছেন। এ সফরে বেশ চীন ও পাকিস্তানের মধ্যে কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, পাক-চীন অর্থনৈতিক করিডর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি শক্ত করা সম্ভব। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগও বাড়তে পারে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩