ইরান-বিরোধী ঐক্য তৈরি করতেই সৌদি যাচ্ছেন ট্রাম্প: টিলারসন
https://parstoday.ir/bn/news/world-i37912-ইরান_বিরোধী_ঐক্য_তৈরি_করতেই_সৌদি_যাচ্ছেন_ট্রাম্প_টিলারসন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সৌদি আরব, ইসরাইল ও অন্য আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য রিয়াদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রাকঢাক না করেই এ কথা জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৪, ২০১৭ ১৮:২৬ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সৌদি আরব, ইসরাইল ও অন্য আরব দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য রিয়াদ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো রাকঢাক না করেই এ কথা জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

গত জানুয়ারি মাসে ক্ষমতায় আসার পর চলতি সপ্তাহে প্রথম বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরব যাচ্ছেন। এছাড়া, তিনি ইসরাইল ও ভ্যাটিক্যান সিটি সফর করবেন।

টিলারসন তার ভাষায় বলেন, “আমি মনে করি মধ্যপ্রাচ্যে ইরান অস্থিতিশীলতা সৃষ্টি করছে এ বিষয়ে বৃহৎ পরিসরে সবার মাঝে, সব আরব দেশের মাঝে এবং ইসরাইলের মধ্যে মতৈক্য রয়েছে। ইরানের তৎপরতা এসব দেশকে ধর্মীয় ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে।”

টিলারসন তার ভাষায় আরো বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প তিনটি গন্তব্য বেছে নিয়েছেন এবং এই তিনটি গন্তব্য নিজ নিজ ক্ষেত্রে ইসলাম, ইহুদি ও খ্রিস্টানদের প্রতিনিধিত্ব করে। ট্রাম্প তার সফরের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পৌঁছে দেবেন।”

ট্রাম্প এ অঞ্চলে সাম্প্রদায়িক দ্বন্দ্ব উসকে দিতে যাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে টিলারসন দাবি করেন, “তিনি সুনির্দিষ্ট কোনো ধর্মের বিরুদ্ধে কিছু করবেন না। তবে ইরানের জনগণের মধ্যে এমন কিছু উপাদান আছে যা তাদেরকে সন্ত্রাসী ভূমিকা পালনে উৎসাহিত করে।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪