ব্রিটিশ লেবার সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে: কোরবিন
https://parstoday.ir/bn/news/world-i38058-ব্রিটিশ_লেবার_সরকার_ফিলিস্তিন_রাষ্ট্রকে_স্বীকৃতি_দেবে_কোরবিন
ব্রিটেনের বিরোধী লেবার দল তাদের জাতীয় নির্বাচনের মেনিফেস্টোতে ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় যেতে পারলে দ্রুতই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ১৬, ২০১৭ ২১:০৩ Asia/Dhaka
  • লেবার দলের প্রধান জেরেমি কোরবিন
    লেবার দলের প্রধান জেরেমি কোরবিন

ব্রিটেনের বিরোধী লেবার দল তাদের জাতীয় নির্বাচনের মেনিফেস্টোতে ঘোষণা করেছে যে, তারা ক্ষমতায় যেতে পারলে দ্রুতই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

দলের প্রধান জেরেমি কোরবিন মঙ্গলবার ব্রাডফোর্ডে এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনী মেনিফেস্টোতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাজা উপত্যকার ওপর ইসরাইলের আরোপ করা অবরোধ তুলে নেয়ার কথা বলা হয়েছে। আগামী ৮ জুন ব্রিটেনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

লেবার দলের মেনিফেস্টোতে আরো বলা হয়েছে, তারা দুই রাষ্ট্রের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠার পক্ষে। দলটি ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে অবস্থান ঘোষণা করেছে। এ মেনিফেস্টেোতে লেবার দল তাদের ভাষায় বলেছে, সামরিক উপায়ে ফিলিস্তিন সংকটের কোনো সমাধান নেই এবং শান্তি প্রক্রিয়া কঠিন হয় এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে সব পক্ষকেই দলটি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬