আমেরিকার সঙ্গে নতুন চুক্তি: আরো সেনা ও সামরিক সরঞ্জাম পাবে আমিরাত
https://parstoday.ir/bn/news/world-i38072-আমেরিকার_সঙ্গে_নতুন_চুক্তি_আরো_সেনা_ও_সামরিক_সরঞ্জাম_পাবে_আমিরাত
আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই নতুন সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের গুরুত্বপূর্ণ শরীক ইউএই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৭ ০২:৫৯ Asia/Dhaka
  • জেমস ম্যাটিস এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আন-নাহিয়ান
    জেমস ম্যাটিস এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আন-নাহিয়ান

আমেরিকা এবং সংযুক্ত আরব আমিরাত বা ইউএই নতুন সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনের গুরুত্বপূর্ণ শরীক ইউএই।

এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র ক্রিস্টোফার শেরউড জানিয়েছেন, দেশ দুটি ১৯৯৪ সালে যে সামরিক চুক্তি সই করেছিল তার স্থলাভিষিক্ত হবে এটি। নতুন চুক্তি অনুযায়ী- ওয়াশিংটন আরো বেশি সেনা এবং সামরিক সরঞ্জাম আরব এ দেশটিতে পাঠাতে পারবে।

আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আন-নাহিয়ানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সাক্ষাতের পরই এ চুক্তির ঘোষণা দেয়া হলো।আমেরিকা এবং আরব আমিরাতের মধ্যকার দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য তারা সাক্ষাৎ করেছিলেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৭