ইউরোপীয় ইউনিয়নের অনুদান নেব না: ফিলিপাইনের ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i38164-ইউরোপীয়_ইউনিয়নের_অনুদান_নেব_না_ফিলিপাইনের_ঘোষণা
ফিলিপাইন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দেয়া আর কোনো অনুদান গ্রহণ করবে না। ম্যানিলায় নিযুক্ত ইইউ’র দূত ফ্রানজ জেসেন এ কথা জানিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদক-বিরোধী লড়াইকে সমালোচনার করার জের ধরে এ ঘোষণা দেয়া হলো।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ১৮, ২০১৭ ১১:৫০ Asia/Dhaka
  • ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে
    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে

ফিলিপাইন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দেয়া আর কোনো অনুদান গ্রহণ করবে না। ম্যানিলায় নিযুক্ত ইইউ’র দূত ফ্রানজ জেসেন এ কথা জানিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদক-বিরোধী লড়াইকে সমালোচনার করার জের ধরে এ ঘোষণা দেয়া হলো।

ফ্রানজ জেসেন এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ফিলিপাইন সরকার তাকে জানিয়ে দিয়েছে যে, তারা ইইউ'র নতুন কোনো অনুদান আর নেবে না। ২৫ কোটি ইউরোর অনুদানের ওপর এ ঘোষণার প্রভাব পড়বে বলেও জানান তিনি।

অবশ্য, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নি ফিলিপাইনের কর্মকর্তারা। ফিলিপাইনের অর্থ বিভাগ বলেছে, আজ (বৃহস্পতিবার) আরো পরে এ বিষয়ে বিবৃতি দেয়া হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৮