আফগানিস্তানে তালেবান হামলায় ২০ পুলিশ নিহত
মে ২১, ২০১৭ ১২:০৭ Asia/Dhaka
আফগানিস্তানে আজ(রোববার) একাধিক নিরাপত্তা চৌকির ওপর তালেবান হামলায় অন্তত ২০ পুলিশ নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানের জাবুল প্রদেশে শাহ জয় জেলায় এ হামলা চালানো হয়েছে।
জাবুলের গভর্নর বিসমিল্লাহ আফগানমাল আরো জানান, ভারি এবং হালকা অস্ত্রে সজ্জিত তালেবান একযোগে এ হামলা চালিয়েছিল। হামলাকারীদের মধ্যে সমন্বয় ছিল বলেও জানান তিনি।
সম্প্রতি আফগানিস্তানে বসন্তকালীন অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তালেবান। এ ঘোষণার পর যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে নতুন করে সহিংসতা বেড়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২১
ট্যাগ