ইরান নয়, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল উৎস সৌদি আরব: রবার্ট ফিস্ক
https://parstoday.ir/bn/news/world-i38466-ইরান_নয়_মধ্যপ্রাচ্যে_সন্ত্রাসবাদের_মূল_উৎস_সৌদি_আরব_রবার্ট_ফিস্ক
ইরান নয়, সৌদি আরবই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ সৃষ্টির মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার এবং ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ২২, ২০১৭ ১৪:৩৬ Asia/Dhaka
  • ইরান নয়, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল উৎস সৌদি আরব: রবার্ট ফিস্ক

ইরান নয়, সৌদি আরবই মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ সৃষ্টির মূল উৎস বলে মন্তব্য করেছেন প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকার এবং ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক।

আজ (সোমবার) দি ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত 'মুসলিম বিশ্বের প্রতি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য: 'ভণ্ডামি এবং কর্তৃত্ববাদিতায় পরিপূর্ণ' শীর্ষক প্রতিবেদনে রবার্ট ফিস্ক এ মন্তব্য করেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে কিছু আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সম্মেলনে বক্তব্য দেয়ার একদিন পর সংবাদ মাধ্যমটি রবার্ট ফিস্কের এ প্রতিবেদন ছাপায়।  

রবার্ট ফিস্ক

মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে বলেন, মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসবাদ নির্মূলে বিভিন্ন জাতিগুলোকে নিয়ে জোট করতে চায় আমেরিকা। ট্রাম্প বলেন, মুসলিম দেশগুলোর নেতাদেরকে নিশ্চিত করতে হবে যে সন্ত্রাসীরা যাতে তাদের নিজেদের ভূখণ্ডে নিরাপদ আশ্রয় গড়ে তুলতে না পারে।   

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এ অঞ্চলের সম্ভাবনাকে বিনষ্ট করছে। ইসলামি উগ্রবাদ এবং ইসলামি উগ্র গোষ্ঠীগুলোকে অত্যন্ত সৎভাবে মোকাবেলা করার জন্য ট্রাম্প মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলন ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের দেয়া বক্তব্যের ওপর মন্তব্য করতে গিয়ে রবার্ট ফিস্ক বলেন, মিথ্যা খবর সাজিয়ে মার্কিন এ উন্মাদ প্রেসিডেন্ট গতকাল (রোববার) মুসলিম নেতাদের সামনে মিথ্যাচার করেছেন।

গত বছর মুসলিম বিরোধী ফ্যাসিবাদি বক্তব্য দেয়ার জন্য মুসলিম নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে কোনো রকম ক্ষমা বা অনুশোচনা প্রকাশ না করায় প্রখ্যাত এ ব্রিটিশ সাংবাদিক প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন। ফিস্ক বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টিতে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল'কে নিন্দা না জানিয়ে ট্রাম্প ইরানের ওপর দোষ চাপিয়েছেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২২