পাকিস্তানে চীনা নাগরিক অপহৃত: উদ্ধারের অঙ্গীকার বেইজিংয়ের
https://parstoday.ir/bn/news/world-i38672-পাকিস্তানে_চীনা_নাগরিক_অপহৃত_উদ্ধারের_অঙ্গীকার_বেইজিংয়ের
পাকিস্তানের কোয়েটা শহর থেকে অপহৃত চীনের দুই নাগরিককে উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন কোম্পানিতে কর্মরত চীনা নাগরিকদের রক্ষার জন্য নতুন কিছু পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সিল্ক রোড পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের বহু নাগরিক পাকিস্তানে কাজ করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৫, ২০১৭ ১৫:১১ Asia/Dhaka
  • অপহৃত দুই চীনা নাগরিক
    অপহৃত দুই চীনা নাগরিক

পাকিস্তানের কোয়েটা শহর থেকে অপহৃত চীনের দুই নাগরিককে উদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে বেইজিং। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন কোম্পানিতে কর্মরত চীনা নাগরিকদের রক্ষার জন্য নতুন কিছু পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সিল্ক রোড পরিকল্পনা বাস্তবায়নের জন্য চীনের বহু নাগরিক পাকিস্তানে কাজ করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে আজ (বৃহস্পতিবার) বলেছেন, পাকিস্তানের পাশাপাশি তার দেশ ওই দুই নাগরিককে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। গতকাল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি রেস্টুরেন্ট থেকে চীনের তিন নাগরিককে অপহরণ করা হয়। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায়িত্ব স্বীকার করে নি।

চীনের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে, অপহরণের সময় স্থানীয় জনতা সন্ত্রাসীদের ঘিরে ধরলে তারা ফাঁকা গুলি ছোঁড়ে। তখন একজন চীনা নারী পালিয়ে যেতে সক্ষম হন।

সাম্প্রতিক বছরগুলোতে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর ও সিল্ড রোড তৈরির জন্য বেইজিং হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে পাকিস্তানে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫