ঠিকমতো অর্থ পরিশোধ করুন: ন্যাটো সদস্যদেরকে ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i38702-ঠিকমতো_অর্থ_পরিশোধ_করুন_ন্যাটো_সদস্যদেরকে_ট্রাম্প
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরা ঠিকমতো তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদপ্তরে তিনি জোটের সদস্য দেশগুলোকে ‘বিশাল অঙ্কের অর্থ’ বকেয়া ফেলার জন্য অভিযুক্ত করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৭ ০৫:৪০ Asia/Dhaka
  • ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদপ্তরে বক্তব্য রাখছেন ট্রাম্প; পাশে জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ
    ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদপ্তরে বক্তব্য রাখছেন ট্রাম্প; পাশে জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরা ঠিকমতো তাদের বকেয়া অর্থ পরিশোধ করছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাসেলসে ন্যাটোর নয়া সদরদপ্তরে তিনি জোটের সদস্য দেশগুলোকে ‘বিশাল অঙ্কের অর্থ’ বকেয়া ফেলার জন্য অভিযুক্ত করেন।

ট্রাম্প এই সামরিক জোটের ২৮ সদস্যদেশের মধ্যে ২৩টির কড়া সমালোচনা করে বলেন, এসব দেশ ন্যাটোর পাওনা না দিয়ে নিজেদের সামরিক খাতে অতিরিক্ত অর্থ খরচ করছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ন্যাটোর সদরদপ্তরে প্রথম সফরেই ট্রাম্পের এই বক্তব্য বিরক্তিভরা মুখ নিয়ে শোনেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা।

ট্রাম্প কঠোর ভাষায় বলেন, যেসব সদস্যদেশ জোটের তহবিলে তাদের জিডিপি’র শতকরা ২ ভাগ অর্থ দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী বছরগুলোতে এর ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ দিতে হবে।

২০১৪ সালের এক চুক্তি অনুযায়ী, ন্যাটো জোটের সদস্যদেশগুলো তাদের বার্ষিক জিডিপি’র শতকরা ২ ভাগ ন্যাটোর তহবিলে জমা দেবে। কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র ব্রিটেন, আমেরিকা, এস্তোনিয়া, গ্রিস ও পোল্যান্ড এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬