পত্রবোমায় আহত হলেন গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i38712-পত্রবোমায়_আহত_হলেন_গ্রিসের_সাবেক_প্রধানমন্ত্রী
গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস পত্রবোমায় আহত হয়েছেন। রাজধানী অ্যাথেন্সের কেন্দ্রস্থলে তার গাড়িতে পত্রবোমাটি বিস্ফোরিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০১৭ ০৭:৩১ Asia/Dhaka
  • গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস
    গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস

গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস পত্রবোমায় আহত হয়েছেন। রাজধানী অ্যাথেন্সের কেন্দ্রস্থলে তার গাড়িতে পত্রবোমাটি বিস্ফোরিত হয়।

৬৯ বছর বয়সী পাপাডেমোস বুক, তলপেট, হাত ও পায়ে আঘাত পান। আহত হওয়ার পর তাকে ইভানজেলিসমোস হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তার ছোটখাট অপারেশন করা হয়েছে।

হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, তার অবস্থা স্থিতিশীল; উদ্বেগের কোনো কারণ নেই। বিস্ফোরণে তার গাড়ি চালক এবং দেহরক্ষীও সামান্য আঘাত পেয়েছে। অবশ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করে নি।#

পার্সটুডে/মূসা রেজা/২৬