মানবদেহের জন্য কি রোজার প্রয়োজনীয়তা রয়েছে?
ভারতীয় চিকিৎসাবিদ ও বিধায়ক ডা. এম. নুরুজ্জামান মানব দেহের জন্য রোজার প্রয়োজনীয়তা সম্পর্কে কোলকাতার দৈনিক কলম-কে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারের কিছু অংশ এখানে তুলে ধরা হলো।
রোযা শুধু ধর্মীয় নির্দেশ পালন নাকি মানবদেহের জন্য তা উপকারী?
ডা. এম. নুরুজ্জামান: যে কোনও যন্ত্রকে একভাবে চলতে না দিয়ে তাকে কিছুটা সময় বিশ্রাম দেবার দরকার আছে। আমাদের শরীরের পাকস্থলি শক্তি একটা যন্ত্র।যা আমাদের শরীরের চালনা শক্তিকে নিয়ন্ত্রন করছে একটা নিদৃষ্ট নিয়মে। মাঝে সে যন্ত্রকে বিশ্রাম দিলে তার চালিকা শক্তি বৃদ্ধি পায় এটা বৈজ্ঞানিক সত্য। আমরা ধর্মীয় নির্দেশ মেনে রোযা পালন করছি বটে, কিন্তু এর নৈপথ্যে রয়েছে শারীরিক উপকারও। তার মধ্যে প্রধান উপকার হল, শরীরের অতিরিক্ত মেদ কমানো।শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরানোর জন্য উপোসই একমাত্র আধুনিক ও চিকিৎসাশাস্ত্র সম্মত উপায়। আমাদের বিনোদন জগতে যাঁরা আছেন তাঁদের খাদ্যাভ্যাস লক্ষ করুন।অনেকে উপোস করেন মেদ ঝরানোর জন্য। উপোসের মধ্যে দিয়ে মধুমেহ রোগীরাসুস্থ থাকতে পারেন। রোযা পালনের মধ্য দিয়ে আমরা শরীরকে সুস্থ রাখার পথ খুজে পাই।
প্রশ্ন: একজন চিকিৎসক হিসেবে রোযা পালন করার পক্ষে আপনার পরামর্শ কি?
ডা. এম. নুরুজ্জামান: আগেই বলেছি, রোযা পালনের মধ্য দিয়ে শরীর ঠিকভাবে সুস্থ রাখা যায়। মনও ভাল থাকে। মনের শুদ্ধিকরণ প্রয়োজন। যেটা একমাত্র আধ্যাত্মিকতার মধ্য দিয়ে পাওয়া সম্ভব। আজকের যান্ত্রিকতার যুগে যোগ বা প্রাণায়ামের কথা বলা হচ্ছে।নামায সেই গ্রোত্রের অনুশীলন। রোযার সঙ্গে নামাযের ধর্মীয় নির্দেশিকাগুলো অনুসরন করলেই ভালো ফল পাওয়া সম্ভব। তাছাড়া ধর্মীয় সংযমের মধ্যে থাকার ফলে মানুষ তার ভেতরকার অনেক কু-অভ্যাস ত্যাগ করতে পারে। সেটা দেখাও যায়।রমযানের শুদ্ধতার মধ্যে থেকে অনেকে তামাক বা পানীয়ের নেশা ত্যাগ করেন আজীবন।তাছাড়া আমরা ধর্মীয় নির্দেশ মেনে রমযানের এই সময়টাতে যাকাত দিয়ে থাকি। শরীরও একটা সম্পদ, যার মালিক স্বয়ং স্রষ্টা। শরীরেরও যাকাত দেয়া দরকার। রোযা হল শরীরের সেই যাকাত যা লোভ-লালসা পুড়িয়ে দেয়। আরো একটা বিষয় মনে রাখা দরকার। ইসলামে সব ইবাদত দেখানো যায়, রোযা হল সেই ইবাদত যা প্রকৃত অর্থে দেখানো যায় না।#