খাদ্য এবং পানির জন্য ইরান- তুরস্কের সঙ্গে আলোচনা করছে কাতার
https://parstoday.ir/bn/news/world-i39588-খাদ্য_এবং_পানির_জন্য_ইরান_তুরস্কের_সঙ্গে_আলোচনা_করছে_কাতার
দোহার এক কর্মকর্তা বলেছেন, খাদ্য এবং পানি সংগ্রহের জন্য ইরান ও তুরস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে কাতার। দেশটির আঞ্চলিক বৃহৎ সরবরাহকারী দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দোহার সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরই এ পদক্ষেপ নেয়া হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৭, ২০১৭ ১২:৫১ Asia/Dhaka
  • খাদ্য এবং পানির জন্য ইরান- তুরস্কের সঙ্গে আলোচনা করছে কাতার

দোহার এক কর্মকর্তা বলেছেন, খাদ্য এবং পানি সংগ্রহের জন্য ইরান ও তুরস্কের সঙ্গে আলোচনা শুরু করেছে কাতার। দেশটির আঞ্চলিক বৃহৎ সরবরাহকারী দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দোহার সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার পরই এ পদক্ষেপ নেয়া হলো।

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশ না করে কাতারের এ কর্মকর্তা জানান, ইরান, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে দোহা। প্রয়োজনীয় জিনিসপত্র কাতার এয়ারওয়েজের মাধ্যমে আনা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, চার সপ্তাহ চালানোর মতো পর্যাপ্ত খাদ্যশষ্য কাতারে মজুদ আছে। পাশাপাশি সরকারের কাছে জরুরি অবস্থা সামাল দেয়ার মতো কৌশলগত খাদ্যও মজুদ আছে বলে জানান তিনি।

এর আগের খবরে বলা হয়েছে, দোহার বিপণন কেন্দ্রগুলোর তাক থেকে খাদ্যপণ্য ধীরে ধীরে উধাও হতে শুরু করেছে। সৌদি আরব দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকেই এমন দৃশ্যের অবতারণা ঘটছে। কাতারের খাদ্যপণ্যের ৯০ শতাংশই সরবরাহ করতো সৌদি আরব।

এদিকে ইরানের একজন শীর্ষস্থানীয় কৃষি কর্মকর্তা এর আগে বলেছেন, কাতারে খাদ্যপণ্য জাহাজযোগে পাঠাতে পারে ইরান।#

পার্সটুডে/মূসা রেজা/৭