আফগানিস্তানের তোরা বোরা দখল করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i40286-আফগানিস্তানের_তোরা_বোরা_দখল_করেছে_দায়েশ
আফগানিস্তানের বিখ্যাত তোরা বোরা পাহাড় এলাকা দখল করে নিয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকাটি গুহা এবং সুড়ঙ্গে পরিপূর্ণ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৭ ০৯:৩২ Asia/Dhaka
  • আফগানিস্তানের তোরা বোরা দখল করেছে দায়েশ

আফগানিস্তানের বিখ্যাত তোরা বোরা পাহাড় এলাকা দখল করে নিয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকাটি গুহা এবং সুড়ঙ্গে পরিপূর্ণ।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী তালেবানের সঙ্গে কয়েক দিনের প্রচণ্ড যুদ্ধের পর এ এলাকা দখল করে নেয় দায়েশ। ওই এলাকার পুলিশ কমান্ডার শাহ ওয়ালি বলেছেন, তোরা বোরায় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল কিন্তু লড়াই করে এ এলাকা দখল করেছে দায়েশ। তিনি আরো জানান, অচিন জেলা দখল করার পর দায়েশরা দ্বিতীয় আরেকটি ঘাঁটির খোঁজ করছিল এবং এবারে তা পেয়েছে। অচিন জেলাও একই প্রদেশ অবস্থিত।

এদিকে দায়েশরা ঘোষণা করেছে, আফগানিস্তানে তাদের নিয়ন্ত্রিত এলাকার সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য সরকার বা তালেবানের কাছ থেকে আরো এলাকা দখল করে নেয়া হবে বলেও ঘোষণা দিয়েছে দায়েশ কমান্ডার আবু ওমর খোরাসানি।  

আফগানিস্তানের  নানগারহার প্রদেশের দূরবর্তী এলাকাকে আল-কায়েদার সৌদি নেতা ওসামা বিন লাদেন গোপন আস্তানা হিসেবে ব্যবহার করেছেন। ২০০১ সালে পাকিস্তানে পালিয়ে যাওয়ার আগ এ এলাকায় তার ঘাঁটি ছিল। অনেক বছর পর পাকিস্তানে অভিযান চালিয়ে তাকে হত্যা করেছিল মার্কিন কমান্ডো বাহিনী।#

পার্সটুডে/মূসা রেজা/১৬