সামরিক সহযোগিতা বাড়াতে পাকিস্তানকে আহ্বান জানাল চীন
-
জেনারেল জুবাইর হায়াত (বামে) ও চীনা নেতা ঝেংশেং
পাকিস্তান ও চীনের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।
পাকিস্তানের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর হায়াতের সঙ্গে রাজধানী বেইজিংয়ে এক বৈঠকে এ আহ্বান জানান চীনা কমিউনিস্ট পার্টির নেতা ইউ ঝেংশেং। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে চীনকে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের প্রশংসা করেন ঝেংশেং।
বৈঠকে জেনারেল হায়াত চীনা কমিউনিস্ট পার্টির নেতাকে সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আশ্বস্ত করেন। তিনি বলেন, চীনের যেসব ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান পাক-চীন অর্থনৈতিক করিডর নির্মাণ প্রকল্পে কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে পাকিস্তানের সামরিক বাহিনী।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬