যৌথ মহড়া চালাবে ইরান ও চীনের যুদ্ধজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i40320-যৌথ_মহড়া_চালাবে_ইরান_ও_চীনের_যুদ্ধজাহাজ
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং ওমান সাগরে সামরিক মহড়া চালাবে। আগামী ১৮ জুন এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৭ ১৫:১৬ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং ওমান সাগরে সামরিক মহড়া চালাবে। আগামী ১৮ জুন এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্রথম নৌ ঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ জানান, হরমুজ প্রণালীর পূর্বে এবং ভারত মহাসাগরের উত্তরে এ মহড়া অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের সফররত ১৫০তম বহরের কমান্ডার শেন হাও। ইরানি কমান্ডার জানান, দু দেশের মধ্যে নৌ অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ মহড়ার আয়োজন করা হয়েছে।

তিনি আরো জানান, সমুদ্রে জলদস্যুদের উৎপাত মোকাবেলা, বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দেয়া, উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা এবং পূর্ণাঙ্গ তথ্য বিনিময় হবে এ মহড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি দিক।

চীনা কামন্ডার শেন হাও বলেন, মহড়ার বিষয়ে এরইমধ্যে বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে এবং এ মহড়া দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখার পাশাপাশি দু দেশের নৌবাহিনীর মধ্যে আস্থা জোরদার করবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬