‘বিশ্বে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অগ্রবর্তী ভূমিকা পালন করছে পাকিস্তান’
https://parstoday.ir/bn/news/world-i40736-বিশ্বে_সন্ত্রাসবাদ_বিরোধী_লড়াইয়ে_অগ্রবর্তী_ভূমিকা_পালন_করছে_পাকিস্তান’
চীন বলেছে, বিশ্বে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অগ্রবর্তী ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী তৎপরতাকে মেনে নেয়া এবং এর প্রতি সহায়তা দেয়ার জন্যেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৭ ০৯:০৭ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং

চীন বলেছে, বিশ্বে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে অগ্রবর্তী ভূমিকা পালন করছে পাকিস্তান। দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী তৎপরতাকে মেনে নেয়া এবং এর প্রতি সহায়তা দেয়ার জন্যেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন শুয়াং। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ পাকিস্তান। দেশটির স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়ন আঞ্চলিক দেশগুলো ও মানুষের স্বার্থ রক্ষা করে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি আমেরিকা পর্যালোচনা করবে বলে প্রকাশিত খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বেইজিংয়ের মুখপাত্র বলেন, এ সংক্রান্ত খবর চীনের নজরে এসেছে। 

প্রধানত আফগানিস্তানে বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কারণে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করবে বলে আমেরিকা জানিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩