পালিত হচ্ছে বিশ্ব কুদস দিবস: মূল শ্লোগান-ইসরাইল ধ্বংস হোক
ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের ১২০টি দেশে আজ বিশ্ব কুদস দিবস পালিত হচ্ছে। ইরানের রাজধানী তেহরানসহ দেশের সর্বত্র কুদস দিবসের মিছিলে লাখ-কোটি মানুষ অংশ নিয়েছেন।
মিছিলে অংশগ্রহণকারীরা "ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক" সহ বিভিন্ন শ্লোগান দিয়েছে। তেহরানে মিছিলে অংশগ্রহণকারীরা এক ইশতেহারে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)’র আহ্বানে সাড়া দিয়ে গত প্রায় চার দশক ধরে প্রতি বছর বিশ্বব্যাপী পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হয়ে আসছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, বিশ্ব কুদস দিবস পালনের অর্থ শুধু একটি নির্যাতিত জাতির প্রতি সমর্থন জানানো নয় বরং এই দিবস বিশ্বের দাম্ভিক ও আধিপত্যবাদী শক্তিগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার সন্ধ্যায় ইরানের বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিন্তাবিদ ও গবেষকদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে কুদস দিবস পালন ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানানোর চেয়েও অনেক বড় বাস্তবতায় পরিণত হয়েছে। (আরও আসছে)
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩