পাক-আফগান সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতায় চীন
https://parstoday.ir/bn/news/world-i40876-পাক_আফগান_সম্পর্ক_স্বাভাবিক_করতে_মধ্যস্থতায়_চীন
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে চীন। দেশ দু’টির মধ্যে বিরাজমান সংকটের রাজনৈতিক নিষ্পত্তি এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গতকাল থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৭ ১২:৫৯ Asia/Dhaka
  • পাক-আফগান সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতায় চীন

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে চীন। দেশ দু’টির মধ্যে বিরাজমান সংকটের রাজনৈতিক নিষ্পত্তি এবং সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে গতকাল থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কাবুল সফর শেষে গতকাল সন্ধ্যায় পাকিস্তান পৌঁছান। আফগানিস্তান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন রাব্বানি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমারের সঙ্গে আলাপ করেছেন তিনি।

চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিমান বন্দরে স্বাগত জানিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। তবে পররাষ্ট্র দফতর এবং পররাষ্ট্র উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে আলোচনার মাধ্যমে শুরু করেছেন পাকিস্তান সফর।

কয়েকটি সূত্র বলেছে, আফগান পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে দেশটির বিষয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের কৌশল নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক মারাত্মক অবনতি ঘটছে।

পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে শান্তি ও সংহতির ক্ষেত্রে সহযোগিতার জন্য ত্রিপক্ষীয় প্রক্রিয়ার কথা বলছে চীন। এ নিয়ে একটি ঘোষণা সত্বর দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৫