দ. চীন সাগর দ্বীপে ডুবোজাহাজ বিধ্বংসী বিমান মোতায়েন করেছে বেইজিং
জুন ২৫, ২০১৭ ১৩:৪৮ Asia/Dhaka
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ হাইনান দ্বীপে ডুবোজাহাজ বিধ্বংসী নতুন বিমান ওয়াই-৮কিউ মোতায়েন করেছে বেইজিং। পাশাপাশি মোতায়েন করেছে অনেকগুলো ড্রোন বা চালকহীন বিমান। উপগ্রহ থেকে নেয়া ছবি থেকে এটি জানা গেছে বলে জানিয়েছে ডিফেন্স নিউজ।
মে মাসের ১০ এবং ২০ তারিখে এ ছবি নিয়েছে বাণিজ্যিক সংস্থা ডিজিটাল গ্লোব। ছবিতে হাইনানের ঘাঁটিতে অন্তত তিনটি দীর্ঘপাল্লার বিজেডকে-০০৫ ড্রোন দেখা গেছে। আকাশের অনেক উঁচু দিয়ে ওড়ার সক্ষমতা রয়েছে এ ড্রোনের। এর আগে পার্শ্ববতী উডি আইল্যান্ডে এ ড্রোন মোতায়েন করা হয়েছিল।
হাইনানে ওয়াই-৮কিউ বিমান মোতায়েনের মধ্য দিয়ে দক্ষিণ চীন সাগরের নৌবহরকে শক্তিশালী করার বেইজিংয়ের অভিলাষের প্রকাশ ঘটেছে। ধারণা করা হচ্ছে যে একে হয়ত স্থায়ী ভাবেই হাইনানে মোতায়েন করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
ট্যাগ