ভারত-চীন সীমান্তে উত্তেজনা; অনুপ্রবেশের অভিযোগ বেইজিংয়ের
https://parstoday.ir/bn/news/world-i41012-ভারত_চীন_সীমান্তে_উত্তেজনা_অনুপ্রবেশের_অভিযোগ_বেইজিংয়ের
ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে চীনের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনারা সিকিমের সীমান্ত দিয়ে চীনা ভূখণ্ডে প্রবেশ করে সেখানে চীনা বাহিনীর স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৭, ২০১৭ ১৪:১৩ Asia/Dhaka
  • ভারত-চীন সীমান্তে উত্তেজনা; অনুপ্রবেশের অভিযোগ বেইজিংয়ের

ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে চীনের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনারা সিকিমের সীমান্ত দিয়ে চীনা ভূখণ্ডে প্রবেশ করে সেখানে চীনা বাহিনীর স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করেছে।

অবিলম্বে ভারতীয় সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং এক বিবৃতিতে বলেছেন, ভারতের উচিত চীনের ভৌগলিক অখণ্ডতা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতি সম্মান দেখানো।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনারা সীমান্তে চীনের সড়ক নির্মাণ কাজে বাধা দিয়েছে এবং শান্তি বিনষ্ট করেছে। চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নীতিতে অটল থাকার পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে এবং এ নিয়ে মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭