ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো এবং কানাডা প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে
জুন ২৮, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka
ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো এবং কানাডা চলতি বছরের যৌথ প্রতিরক্ষা ব্যয় ১২০০ কোটি ডলার বাড়াবে। ন্যাটো প্রধান জেন্স স্টোলেনবার্গ এ কথা জানিয়েছেন। ন্যাটো সদস্যরা ন্যায় সঙ্গত ব্যয় করছে না বলে অভিযোগ করার পরই এ খাতে ব্যয় বাড়ানো হলো।
স্টোলেনবার্গ আরো বলেন, ২০১৭ সালে ন্যাটোর বাজেট ৪.৩ শতাংশ বাড়বে বলেও জানান তিনি। এ নিয়ে উপুর্যপুরি তিন বছর ন্যাটোর বাজেট বাড়ানো হলো। তিন বছরে ন্যাটোর মোট বাজেটের পরিমাণ ৪৬০০ ডলার বাড়ছে বলেও জানান তিনি।
ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের একদিন আগে এ মন্তব্য করলেন তিনি। ব্রাসেলস বৈঠকে ন্যাটোর বৃহত্তর নিরাপত্তা ব্যয় নিয়ে আলোচনা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮
ট্যাগ