আফগানিস্তানে নতুন হামলা: ১ মার্কিন সেনা নিহত, আহত ২
https://parstoday.ir/bn/news/world-i41580-আফগানিস্তানে_নতুন_হামলা_১_মার্কিন_সেনা_নিহত_আহত_২
আফগানিস্তানে নতুন করে হামলায় এক মার্কিন সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। হতাহতের এ ঘটনা দেশটির হেলমান্দ প্রদেশে ঘটেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ০৬:৪৪ Asia/Dhaka
  • আফগানিস্তানে নতুন হামলা: ১ মার্কিন সেনা নিহত, আহত ২

আফগানিস্তানে নতুন করে হামলায় এক মার্কিন সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। হতাহতের এ ঘটনা দেশটির হেলমান্দ প্রদেশে ঘটেছে বলে জানিয়েছে মার্কিন বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, পরোক্ষ গুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে। আহত সেনাদের জীবনের কোনো ঝুঁকি নেই এবং যৌথ বাহিনী পরিচালিত স্থানীয় চিকিৎসা কেন্দ্রে সেবা দেয়া হয়েছে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। সাধারণ ভাবে এ জাতীয় হামলার জন্য আফগানিস্তানের প্রধান জঙ্গি গোষ্ঠী তালেবানকে দায়ী করা হয়। ধারণা করা হয় দেশটির অন্তত ৪০ শতাংশ এলাকা এখন নিয়ন্ত্রণ করছে তালেবান।

এদিকে, আমেরিকান রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন সম্প্রতি বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার মার্কিন তৎপরতা বানচাল হয়ে গেছে এখন বিজয় অর্জন নয় বরং পরাজিত না হওয়াই দেশটিতে ওয়াশিংটনের লক্ষ্য হয়েছে। আফগানিস্তানে ১৬ বছর ধরে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতির কঠোর সমালোচনা করে এ কথা বলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৬