বিমান ঘাঁটি নিয়ে বিরোধ মিটিয়ে ফেলুন: জার্মানি ও তুরস্কের প্রতি ন্যাটো
ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ বিমান ঘাঁটি নিয়ে বিরোধ নিরসনের জন্য তুরস্ক এবং জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন। তুরস্কের ঘাঁটিতে মোতায়েন জার্মান সেনাদের পরিদর্শনের জন্য দেশটির আইনপ্রণেতাদের ঢুকতে দিতে আঙ্কারার অস্বীকারকে কেন্দ্র করে এ টানাপড়েনের সৃষ্টি হয়।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমেন গ্যাব্রিয়েল এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে যোগাযোগ করেন স্টোলেনবার্গ। তাদেরকে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানান তিনি। এদিকে, ন্যাটো মুখপাত্র বলেছেন, বার্লিনের আইনপ্রণেতাদের পরিদর্শনের জন্য পরস্পরের কাছে গ্রহণযোগ্য একটি তারিখ তুরস্ক ও জার্মানি নির্ধারণ করতে পারবে বলে মার্কিন নেতৃত্বাধীন এ সামরিক জোট মনে করছে।
তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভিযানে জড়িত সন্দেহভাজনদের আঙ্কারার হাতে তুলে দিতে অস্বীকার করেছে জার্মানি। একে কেন্দ্র করে ইনজারলিক এবং আঙ্কারা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে কোনিয়া ঘাঁটিতে মোতায়েন জার্মান সেনাদের পরিদর্শনের জন্য বার্লিনের আইনপ্রণেতার ঢুকতে দিতে অস্বীকার করে তুরস্ক।#
পার্সটুডে/মূসা রেজা/১৭