ইইউ’র অন্যায় নিষেধাজ্ঞা সন্ত্রাসীদের স্বার্থ রক্ষা করবে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/world-i42434-ইইউ’র_অন্যায়_নিষেধাজ্ঞা_সন্ত্রাসীদের_স্বার্থ_রক্ষা_করবে_সিরিয়া
সিরিয়ার বিজ্ঞানীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দামেস্ক সরকার। রাসায়নিক গ্যাস ব্যবহার করার অভিযোগ এনে ইইউ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। দামেস্ক বলছে, ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞা মূলত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করবে এবং তাদের অপরাধ ঢাকার জন্য তা ভূমিকা রাখবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ১৪:৫২ Asia/Dhaka
  • খান শায়খুন শহরে রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়
    খান শায়খুন শহরে রাসায়নিক গ্যাস হামলার অভিযোগ তুলে হাসপাতালটিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়

সিরিয়ার বিজ্ঞানীসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে দামেস্ক সরকার। রাসায়নিক গ্যাস ব্যবহার করার অভিযোগ এনে ইইউ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। দামেস্ক বলছে, ইউরোপীয় জোটের নিষেধাজ্ঞা মূলত উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর স্বার্থ রক্ষা করবে এবং তাদের অপরাধ ঢাকার জন্য তা ভূমিকা রাখবে।

গত সোমবার সিরিয়ার আটজন বিজ্ঞানী ও সামরিক বাহিনীর আট কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করে তাদের বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কর্মকর্তার বিরুদ্ধে সিরিয়ার ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে গত এপ্রিল মাসে চালানো রাসায়নিক গ্যাস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে সিরিয়া সবসময় এ অভিযোগ নাকচ করে আসছে। বাশার আসাদের সরকার বলছে, বেসামরিক জনগণের ওপর সন্ত্রাসীরা রাসায়নিক হামলা চালিয়েছে।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক তদন্ত চলছে তবে তা শেষ হওয়ার আগেই ইইউ নিষেধাজ্ঞা আরোপ করল। এর বিরুদ্ধে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ নিষেধাজ্ঞার মাধ্যমে ইইউ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তাদের নৈতিক দুর্বলতাকে নতুন করে তুলে ধরেছে। এসব কর্মকর্তা বলছেন, আন্তর্জাতিক তদারকির আওতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে এবং দামেস্কের হাতে এসব অস্ত্র নেই। তারপরও রাসায়নিক হামলার অভিযোগের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯