রাশিয়া শুধু শক্তির ভাষা বোঝে: মার্কিন জেনারেল
https://parstoday.ir/bn/news/world-i42590-রাশিয়া_শুধু_শক্তির_ভাষা_বোঝে_মার্কিন_জেনারেল
ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার লে. জেনারেল ফ্রেডেরিক বেন হজেস বলেছেন, রাশিয়া কেবল শক্তির ভাষায় কথা বললে উপলব্ধি করে এবং দুর্বলতাকে ঘৃণা করে। তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৭ ০২:২৩ Asia/Dhaka
  • জেনারেল ফ্রেডেরিক বেন হজেস
    জেনারেল ফ্রেডেরিক বেন হজেস

ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার লে. জেনারেল ফ্রেডেরিক বেন হজেস বলেছেন, রাশিয়া কেবল শক্তির ভাষায় কথা বললে উপলব্ধি করে এবং দুর্বলতাকে ঘৃণা করে। তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যাওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছেন।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল হজেস এসব মন্তব্য করেন। তবে তিনি রাশিয়ার মোকাবিলায় নিজের সমরশক্তি বৃদ্ধি করার জন্য ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।  

মার্কিন জেনারেল রাশিয়ার কথা উল্লেখ করে বলেন, “তারা শক্তিমত্তাকে সম্মান এবং দুর্বলতাকে ঘৃণা করে।  কাজেই যদি ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য না থাকে এবং এই সামরিক জোট প্রয়োজনে দ্রুততম সময়ের মধ্যে সেনা মোতায়েন করতে অক্ষম হয় তাহলে মস্কোর পক্ষ থেকে ভুল সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সমর্থন করে জেনারেল হজেস ন্যাটোর জন্য সামরিক ব্যয় বাড়িয়ে দিতে জার্মানির প্রতি আহ্বান জানান। ডোনাল্ড ট্রাম্প জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ইউরোপ সফরে গিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে এই  সামরিক জোটের জন্য বাজেট বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছিলেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২