আসাদ-বিরোধী সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি নিশ্চিত করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i42596-আসাদ_বিরোধী_সন্ত্রাসীদের_প্রতি_সমর্থন_বন্ধের_বিষয়টি_নিশ্চিত_করল_আমেরিকা
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে জড়িত দেশটির কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের প্রতি আমেরিকার সমর্থন বন্ধের খবর নিশ্চিত করেছেন মার্কিন শীর্ষ স্থানীয় এক জেনারেল। গত কয়েক বছর ধরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এসব সন্ত্রাসীকে গোপনে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৭ ০৩:৩১ Asia/Dhaka
  • আসাদ-বিরোধী সন্ত্রাসীদের প্রতি সমর্থন বন্ধের বিষয়টি নিশ্চিত করল আমেরিকা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে জড়িত দেশটির কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের প্রতি আমেরিকার সমর্থন বন্ধের খবর নিশ্চিত করেছেন মার্কিন শীর্ষ স্থানীয় এক জেনারেল। গত কয়েক বছর ধরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এসব সন্ত্রাসীকে গোপনে অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসছিল।

মার্কিন কমান্ডো বাহিনী স্পেশাল অপারেশন্স ফোর্সেসের জেনারেল রেমন্ড থমাস বলেছেন, রাশিয়াকে খুশি করার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়নি। আমেরিকার কঠোর সিদ্ধান্ত গ্রহণের অংশ হিসেবে যাচাই বাছাই করে এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।  

বুধবার ওয়াশিংটন পোস্ট দু জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আমেরিকার এ সিদ্ধান্তের কথা প্রথম প্রকাশ করেছিল। মস্কোকে খুশি করার জন্য এক মাস আগে ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলে পোস্টের খবরে বলা হয়েছিল।  অবশ্য সে সময়ে মার্কিন মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার ২০১৩ সাল থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য এমন কর্মসূচি গ্রহণ করেছিল। এ কর্মসূচির আওতায় কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের অস্ত্র ও প্রশিক্ষণ দেয় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অবশ্য এ কর্মসূচি এ পর্যন্ত সফল হতে পারেনি এবং কথিত মধ্যপন্থি সন্ত্রাসীদের দেয়া অস্ত্রের সিংহভাগই শেষপর্যন্ত হাতিয়ে নিয়েছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ।#

পার্সটুডে/মূসা রেজা/২২