রাসায়নিক হামলা নিয়ে রায় দিতে তাড়াহুড়ো করছে পাশ্চাত্য: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i42930-রাসায়নিক_হামলা_নিয়ে_রায়_দিতে_তাড়াহুড়ো_করছে_পাশ্চাত্য_রাশিয়া
সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে দেশটির সরকারকে দোষী করার জন্য সিদ্ধান্ত দিতে পশ্চিমা দেশগুলো তড়িঘড়ি করছে বলে মন্তব্য করেছে রাশিয়া। এই সিদ্ধান্ত দেয়ার জন্য তারা এতটাই তাড়াহুড়ো করছে যে, তারা ঘটনাস্থল পরিদর্শন পর্যন্ত করে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০১৭ ১৩:৫৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে দেশটির সরকারকে দোষী করার জন্য সিদ্ধান্ত দিতে পশ্চিমা দেশগুলো তড়িঘড়ি করছে বলে মন্তব্য করেছে রাশিয়া। এই সিদ্ধান্ত দেয়ার জন্য তারা এতটাই তাড়াহুড়ো করছে যে, তারা ঘটনাস্থল পরিদর্শন পর্যন্ত করে নি।

বিষয়টি নিয়ে জাতিসংঘে রাশিয়ার মিশন বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদকে দুটি চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ এ নিয়ে ‘খুবই পক্ষপাতপূর্ণ’ রিপোর্ট দিয়েছে।

গত ৪ এপ্রিল সিরিয়ার ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে রাসায়নিক হামলা হয় এবং এতে ৯০ জন নিহত হয়েছিল। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো সে সময় থেকে বলে আসছে- সিরিয়ার সরকার এ ঘটনা ঘটিয়েছে। পরে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়; সেই কমিটির রিপোর্ট এখন তাড়াহুড়ো করে প্রকাশের ব্যবস্থা করতে চাইছে পশ্চিমা দেশগুলো যাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারকে দায়ী করা হবে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭