ভেনিজুয়েলায় নাক গলানো বন্ধ করুন: ট্রাম্পের প্রতি মাদুরো
https://parstoday.ir/bn/news/world-i42958-ভেনিজুয়েলায়_নাক_গলানো_বন্ধ_করুন_ট্রাম্পের_প্রতি_মাদুরো
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির প্রতি নাক গলানো বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি লাতিন আমেরিকার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি থেকেও দূরে থাকার আহ্বান জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৭, ২০১৭ ২০:৫৪ Asia/Dhaka
  • ভেনিজুয়েলায় নাক গলানো বন্ধ করুন: ট্রাম্পের প্রতি মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির প্রতি নাক গলানো বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি লাতিন আমেরিকার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক নীতি থেকেও দূরে থাকার আহ্বান জানান তিনি।

রাশিয়ার চ্যানেল আরটিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের প্রতি এ বার্তা দেন তিনি। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ভাবে থাকতে চায় ভেনিজুয়েলা। যুক্তি মেনে চলার এবং ভেনিজুয়েলার সরকারের প্রতি আগ্রাসী নীতি পরিহার করার আহ্বান ট্রাম্পের প্রতি জানান তিনি।

তার এই আহ্বান মেনে নেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মাদুরো। পাশাপাশি এ আহ্বানে সাড়া দেয়া না হলে এবং পরিস্থিতি চরম আকার ধারণ করলে কি হবে তাও ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, শোচনীয় পরিস্থিতিতে বলিভিয়ার বিপ্লব অস্ত্র তুলে নেবে এবং দেশটির সীমান্ত জুড়ে একই পতাকার নিচে যুদ্ধ শুরু করবে।

পার্সটুডে/মূসা রেজা/২৭