নিষেধাজ্ঞার বিরুদ্ধে জবাব: মার্কিন কূটনীতিকের সংখ্যা কমাতে বলল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43014-নিষেধাজ্ঞার_বিরুদ্ধে_জবাব_মার্কিন_কূটনীতিকের_সংখ্যা_কমাতে_বলল_রাশিয়া
রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদের সংখ্যা কমাতে বলেছে মস্কোা। পাশাপাশি মার্কিন দূতাবাসের গুদাম ব্যবহার না করার কথাও জানানো হয়েছে ওয়াশিংটনকে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সিনেটে নিষেধাজ্ঞা বিল অনুমোদনের পরিপ্রিক্ষেতে পাল্টা এ ব্যবস্থা নিল রশ সরকার।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৮, ২০১৭ ১৩:১০ Asia/Dhaka
  • মস্কোর মার্কিন দূতাবাস
    মস্কোর মার্কিন দূতাবাস

রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদের সংখ্যা কমাতে বলেছে মস্কোা। পাশাপাশি মার্কিন দূতাবাসের গুদাম ব্যবহার না করার কথাও জানানো হয়েছে ওয়াশিংটনকে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সিনেটে নিষেধাজ্ঞা বিল অনুমোদনের পরিপ্রিক্ষেতে পাল্টা এ ব্যবস্থা নিল রশ সরকার।

আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদের সংখ্যা কমিয়ে ৪৫৫ জনে আনতে হবে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (শুক্রবার) জানিয়ে দিয়েছে। আমেরিকায় একই সংখ্যক রুশ কূটনীতিবিদ কর্মরত রয়েছেন। এছাড়া,  মস্কোর মার্কিন দূতাবাসের গুদাম আগামী মাসের ১ তারিখ থেকে আর ব্যবহার করা যাবে না বলেও জানানো হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন কূটনীতিক কমানোর এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গুপ্তচরবৃত্তির কথিত অভিযোগে গত বছরের নভেম্বর মাসে আমেরিকা থেকে রাশিয়ার ৩৫ কূটনীতিবিদকে বহিষ্কারের নির্দেশ দিয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরকার। এছাড়া, রাশিয়ার দুটি কূটনৈতিক স্থাপনাও জব্দ করেছিল আমেরিকা। তবে তখন পাল্টা কোনো কূটনৈতিক ব্যবস্থা নেয় নি রাশিয়া।#    

পার্সটুডে/মূসা রেজা/২৮