আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ১ ন্যাটো সেনা নিহত, আহত ৬
https://parstoday.ir/bn/news/world-i43430-আফগানিস্তানে_আত্মঘাতী_হামলায়_১_ন্যাটো_সেনা_নিহত_আহত_৬
আফগানিস্তানে আত্মঘাতী হামলায় এক ন্যাটো সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) শেষ বেলায় কাবুল প্রদেশের কারাবাগে ন্যাটো বহরের ওপর এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০১৭ ০৪:৫৫ Asia/Dhaka
  • আফগানিস্তানে ন্যাটো সেনা (ফাইল ফটো)
    আফগানিস্তানে ন্যাটো সেনা (ফাইল ফটো)

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় এক ন্যাটো সেনা নিহত এবং ছয় জন আহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) শেষ বেলায় কাবুল প্রদেশের কারাবাগে ন্যাটো বহরের ওপর এ হামলা চালানো হয়।

হতাহত সেনাদের পরিচয় প্রকাশ করে নি ন্যাটো। তবে, হামলার দায়িত্ব স্বীকার করে দ্রুত বিবৃতি দিয়েছে আফগান তালেবান। সামাজিক যোগাযোগের মাধ্যম এবং হোয়াটসঅ্যাপে এ বিবৃতি দেয়া হয়।

রাজধানী কাবুল থেকে ৫০ কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটির কাছে এ হামলা চালানো হয়েছে। বাগরাম হচ্ছে আফগানিস্তানে মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি। 

আফগানিস্তানে মার্কিন ২ সেনা নিহত হওয়ার মাত্র একদিন পরই এ হামলা চালানো হলো। বুধবার কান্দাহারে ন্যাটো বহরে গাড়ি বোমার হামলায় এ দুই সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/৪