‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সামরিক মহড়া থেকে বিরত থাকুন’
আগস্ট ০৬, ২০১৭ ১৭:৩১ Asia/Dhaka
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কো এবং বেইজিং উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সিউল ও ওয়াশিংটনকে কোরিয় উপদ্বীপে সামরিক মহড়া থেকে বিরত থাকতে একযোগে আহ্বান জানিয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ল্যভরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আজ(রোববার) বৈঠকের পর এ আহ্বান জানান হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর কোরিয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।
ল্যাভরভ বলেন, কোরিয় সংকট মোকাবেলা এরই মধ্যে রোড ম্যাপের প্রস্তাব দিয়েছে চীন-রাশিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/৬
ট্যাগ