উত্তর কোরিয়াকে আবার হুমকি দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i43884-উত্তর_কোরিয়াকে_আবার_হুমকি_দিলেন_ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতি আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পিয়ংইয়ং যদি আমেরিকা ও তার স্বার্থের ক্ষতি করে তাহলে তাকে এমন শিক্ষা দেয়া হবে যে, ভয়ে তার গা শিউরে উঠবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ০২:৩৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতি আবারো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পিয়ংইয়ং যদি আমেরিকা ও তার স্বার্থের ক্ষতি করে তাহলে তাকে এমন শিক্ষা দেয়া হবে যে, ভয়ে তার গা শিউরে উঠবে।

ট্রাম্প আরো বলেছেন, এর আগে উত্তর কোরিয়াকে ‘ক্রোধের আগুন’ দিয়ে জ্বালিয়ে দেয়ার যে হুমকি তিনি দিয়েছিলেন তাতে সম্ভবত উত্তর কোরিয়া ভয় পায়নি।  বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,  উত্তর কোরিয়া যদি তার হুমকির ভাষা অব্যাহত রাখে তাহলে তাকে এমন জবাব দেয়া হবে যে জবাব এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি দেশ পেয়েছে মাত্র।

মার্কিন প্রেসিডেন্ট এর আগে উত্তর কোরিয়াকে যে হুমকি দিয়েছিলেন পিয়ংইয়ং তাকে ‘আহম্মকের প্রলাপ’ বলে উড়িয়ে দেয়ার পর নতুন হুমকি দিলেন ট্রাম্প।

এ ছাড়া, উত্তর কোরিয়া গতকাল ঘোষণা করেছিল, দেশটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত মার্কিন দ্বীপ গুয়ামের পানিসীমায় চারটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। গুয়ামে আমেরিকার কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।  গত মাসে পিয়ংইয়ং দু’টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমের সফল পরীক্ষা চালায়। এরমধ্যে দ্বিতীয়টির পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া ঘোষণা করে, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১