আমেরিকা-উ. কোরিয়াকে সতর্ক করল চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i43952-আমেরিকা_উ._কোরিয়াকে_সতর্ক_করল_চীন_ও_রাশিয়া
আমেরিকা ও উত্তর কোরিয়াকে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেছে রাশিয়া, চীন ও জার্মানি। গত কয়েকদিন ধরে আমেরিকা এবং উত্তর কোরিয়া একে অপরকে যুদ্ধের বিষয়ে হুমকি-পাল্টা হুমকি দিয়ে চলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১৭:৫৮ Asia/Dhaka
  • কোরিয় উপদ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি (ফাইল ফটো)
    কোরিয় উপদ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি (ফাইল ফটো)

আমেরিকা ও উত্তর কোরিয়াকে সম্ভাব্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেছে রাশিয়া, চীন ও জার্মানি। গত কয়েকদিন ধরে আমেরিকা এবং উত্তর কোরিয়া একে অপরকে যুদ্ধের বিষয়ে হুমকি-পাল্টা হুমকি দিয়ে চলেছে।

আজ (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং দু দেশকে শক্তি প্রদর্শন না করে উত্তেজনা কমানোর পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দু পক্ষেরই এ ধরনের উত্তেজনাপূর্ণ হুমকি দেয়া বন্ধ করা উচিত। তিনি আরো বলেন, “আমেরিকা ও উত্তর কোরিয়ার এ বাগাড়ম্বরে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের বিষয়ে বড় রকমের উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় আমরা সব পক্ষকে তাদের ভাষা ব্যবহার ও কর্মকাণ্ড সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে শেষ পর্যন্ত দু পক্ষের সাধারণ জ্ঞানেরই বিজয় হবে বলে মস্কো আশা করে।

অন্যদিকে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, উত্তর কোরিয়া ইস্যুতে তিনি কোনো সামরিক সমাধান দেখছেন না। তিনি বলেন, কোরিয়া সংকটে যুদ্ধের হুমকি হচ্ছে ‘ভুল জবাব’।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১