উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেয়ার অভিযোগ অস্বীকার করল ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i44168-উত্তর_কোরিয়াকে_ক্ষেপণাস্ত্র_প্রযুক্তি_দেয়ার_অভিযোগ_অস্বীকার_করল_ইউক্রেন
ইউক্রেন বলেছে, দেশটি কখনোই উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ কোনো ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বা প্রযুক্ত সরবরাহ করেনি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ ধরনের দাবি করার পর তা প্রত্যাখ্যান করল কিয়েভ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৫, ২০১৭ ০২:৪৯ Asia/Dhaka
  • ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকজান্দ্‌র তুর্চিনভ
    ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকজান্দ্‌র তুর্চিনভ

ইউক্রেন বলেছে, দেশটি কখনোই উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ কোনো ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বা প্রযুক্ত সরবরাহ করেনি। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ ধরনের দাবি করার পর তা প্রত্যাখ্যান করল কিয়েভ।

পিয়ংইয়ং-এর ধারাবাহিক পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যখন আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন এ ঘোষণা দিল ইউক্রেন।  

দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকজান্দ্‌র তুর্চিনভ বলেছেন, “কিয়েভ কখনোই উত্তর কোরিয়াকে রকেট ইঞ্জিন বা অন্য কোনো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেয়নি।”

এ ছাড়া, ইউক্রেনের সমরাস্ত্র প্রস্তুতকারী রাষ্ট্রীয় কোম্পানি 'ইউঝমাশ' এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে এখন পর্যন্ত ওই কোম্পানি সামরিক কাজে ব্যবহারের উদ্দেশ্যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেনি।

সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এক নিবন্ধে দাবি করেছিল, উত্তর কোরিয়া হয়ত আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ইউক্রেনের কাছ থেকে রকেট ইঞ্জিন সংগ্রহ করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫