সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্বব্যাপী মার্কিন নৌবাহিনীর চলাচল স্থগিত রাখার নির্দেশ
https://parstoday.ir/bn/news/world-i44594-সংঘর্ষকে_কেন্দ্র_করে_বিশ্বব্যাপী_মার্কিন_নৌবাহিনীর_চলাচল_স্থগিত_রাখার_নির্দেশ
বিশ্বব্যাপী মার্কিন নৌবাহিনীর চলাচল স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরে সোমবার মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জন এস ম্যাকেইনের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষের পর এ নির্দেশ দেয়া হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ২১:১৬ Asia/Dhaka
  • দুর্ঘটনার পর মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জন এস ম্যাকেইন
    দুর্ঘটনার পর মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জন এস ম্যাকেইন

বিশ্বব্যাপী মার্কিন নৌবাহিনীর চলাচল স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রশান্ত মহাসাগরে সোমবার মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার জন এস ম্যাকেইনের সঙ্গে তেলবাহী ট্যাংকারের সংঘর্ষের পর এ নির্দেশ দেয়া হয়।

মার্কিন সপ্তম নৌবহরের বিবৃতিতে জানান হয় সিঙ্গাপুরে যাওয়ার পথে মাল্লাক্কা প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে তেলবাহী ট্যাংকার আলনিক এমসি সংঘর্ষ ঘটেছে। নাটকীয় এ সংঘর্ষে মার্কিন রণতরীর ১০ নাবিক নিখোঁজ এবং পাঁচ জন আহত হয়। এ নিয়ে দুমাসের মধ্যে দ্বিতীয় দফা মারাত্মক দুর্ঘটনায় পড়ল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ।

আজকে সংঘর্ষের পর মার্কিন নৌবাহিনীর ন্যাভাল অপারেশন্সের প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন দেশটির নৌবাহিনীর সব চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। নিরাপদে চলাচল নিশ্চিত করার জন্য নিবিড় পর্যালোচনারও বিষয়টিও নির্দেশে উল্লেখ করা হয়।# 

পার্সটুডে/মূসা রেজা/২২