সিরিয়ায় সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্রের ২ ঘাঁটি ধ্বংস করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i44812-সিরিয়ায়_সন্ত্রাসীদের_রাসায়নিক_অস্ত্রের_২_ঘাঁটি_ধ্বংস_করেছে_রাশিয়া
রাশিয়া জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্রের দুটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যে এলাকা থেকে ঘাঁটি দুটি ধ্বংস করা হয়েছে তা আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৭ ২১:৩৮ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

রাশিয়া জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সন্ত্রাসীদের রাসায়নিক অস্ত্রের দুটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। যে এলাকা থেকে ঘাঁটি দুটি ধ্বংস করা হয়েছে তা আগে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখলে ছিল।

রুশ সামরিক বাহিনীর ‘রাসায়নিক অস্ত্র থেকে রক্ষা’ বিভাগের কর্মকর্তা মেজর জেনারেল ইগোর কিরিলভ শুক্রবার বলেন, এ সম্পর্কে বিস্তারিত তথ্য রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডাব্লিউ-কে জানানো হবে। তবে সিরিয়ার ঠিক কোন জায়গায় রাসায়নিক অস্ত্রের এসব ঘাঁটি ছিল তিনি তা পরিষ্কার করে বলেন নি। রুশ গণমাধ্যম বলেছে, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের ২৭টি ঘাঁটির মধ্যে এ দুটি ছিল শেষ রাসায়নিক অস্ত্রের ঘাঁটি।

রাশিয়ার এ বক্তব্যের পর পশ্চিমা কয়েকেটি দেশের দাবি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এসব দেশ বলে আসছে- সিরিয়ার বেসামরিক নাগরিকদের ওপর বাশার আল-আসাদের সরকার রাসায়নিক হামলা করেছে। ২০১৩ সালে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের সমস্ত মজুদ ধ্বংস করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬