পরমাণু সমঝোতার প্রতি জোরালো সমর্থন দিল ফ্রান্সও
https://parstoday.ir/bn/news/world-i45044-পরমাণু_সমঝোতার_প্রতি_জোরালো_সমর্থন_দিল_ফ্রান্সও
ইরানের পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতার কোনো বিকল্প ফ্রান্স দেখছে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ফ্রান্সের রাজধানী প্যারিসে সমবেত ২০০ ফরাসি কূটনীতিকের সঙ্গে বৈঠকে ম্যাকরন এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট ইমানুয়েলই হচ্ছেন সর্বশেষ বিশ্ব নেতা যিনি পরমাণু সমঝোতার প্রতি সমর্থনে এগিয়ে এসেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৭ ১৩:৩৮ Asia/Dhaka
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন
    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

ইরানের পরমাণু ইস্যুতে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতার কোনো বিকল্প ফ্রান্স দেখছে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ফ্রান্সের রাজধানী প্যারিসে সমবেত ২০০ ফরাসি কূটনীতিকের সঙ্গে বৈঠকে ম্যাকরন এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট ইমানুয়েলই হচ্ছেন সর্বশেষ বিশ্ব নেতা যিনি পরমাণু সমঝোতার প্রতি সমর্থনে এগিয়ে এসেছেন।

ম্যাকরন বলেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত ব্যাপকভিত্তিক পরমাণু সমঝোতা বা জেসিপিওএ তেহরানের সঙ্গে গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, "পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের কোনো বিকল্প নেই। এ সমঝোতা ইরানের সঙ্গে একটি গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠায় অবদান রেখেছে।" পরমাণু সমঝোতা  স্বাক্ষরকারীদের অন্যতম পক্ষ আমেরিকা যখন এটি বানচালে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তখন ম্যাকরন এ মন্তব্য করলেন।

এদিকে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি আবারো জোরালো সমর্থন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ’র রাষ্ট্রদূতদের সম্মেলনে দেয়া বক্তৃতায় সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি ইইউ'র পক্ষে এ সমর্থন ব্যক্ত করেন।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯