রুশ বিশাল মহড়ার আগে বাল্টিকে জঙ্গি বিমান বহর পাঠাল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i45066-রুশ_বিশাল_মহড়ার_আগে_বাল্টিকে_জঙ্গি_বিমান_বহর_পাঠাল_আমেরিকা
আমেরিকা বাল্টিক অঞ্চলে টহল দেয়ার জন্য সাত জঙ্গি বিমানের বহর পাঠিয়েছে। রাশিয়ার কথিত হুমকির মুখে ন্যাটো মিত্রদের অবস্থান জোরদার করার জন্য এফ-১৫ ইগল জঙ্গিবিমানের এ বহরকে পাঠানো হলো। মস্কো যখন একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তখন এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ০৫:২৪ Asia/Dhaka
  • মার্কিন এফ-১৫ ইগল জঙ্গিবিমান বহরের ফাইল ছবি
    মার্কিন এফ-১৫ ইগল জঙ্গিবিমান বহরের ফাইল ছবি

আমেরিকা বাল্টিক অঞ্চলে টহল দেয়ার জন্য সাত জঙ্গি বিমানের বহর পাঠিয়েছে। রাশিয়ার কথিত হুমকির মুখে ন্যাটো মিত্রদের অবস্থান জোরদার করার জন্য এফ-১৫ ইগল জঙ্গিবিমানের এ বহরকে পাঠানো হলো। মস্কো যখন একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে তখন এ পদক্ষেপ নিল ওয়াশিংটন।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সিয়াউলিয়ালি সামরিক ঘাটিতে মার্কিন বিমান বহর অবতরণের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে। আগামী মাসের ১ তারিখ থেকে বাল্টিক দেশগুলোর ওপর এ বহর টহল শুরু করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে কথিত এই টহলের কাজে নিয়োজিত ছিল ন্যাটো বহির্ভূত দেশ পোল্যান্ড। গত চারমাস ধরে এতে পর্যায়ক্রমে এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার করেছে দেশটি।

রাশিয় ‘জাপাত-২০১৭ নামের সামরিক মহড়া শুরুর আগে মার্কিন বিমান বহর গেল লিথুয়ানিয়ায়। আগামী মাসের ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশাল আকারের সামরিক মহড়া ‘জাপাত-২০১৭ বেলারুশ চলবে। এ ছাড়া, রাশিয়ার কালিনিগ্রাদেও এ মহড়া চালানো হবে।

মহড়ায় ১২৭০০ সেনা অংশ নেবে বলে রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। কিন্তু বেলারুশের প্রতিবেশী দেশ লিথুয়ানিয়াসহ অন্যান্য দেশের  সমালোচকরা বলছেন, মহড়ায় এক লাখ সেনা অংশ গ্রহণ করতে পারে।

পার্সটুডে/মূসা রেজা/৩০