ঘাতক বাহিনী পাঠিয়ে কিমকে হত্যার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i45109-ঘাতক_বাহিনী_পাঠিয়ে_কিমকে_হত্যার_পরিকল্পনা_করেছে_দক্ষিণ_কোরিয়া
দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনী পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন এবং দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে হত্যার পরিকল্পনা করেছে। সিউলের বিরুদ্ধে কিম যুদ্ধ ঘোষণা করলে এ পরিকল্পনা কার্যকর করা হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৯:২৬ Asia/Dhaka
  • ঘাতক বাহিনী পাঠিয়ে কিমকে হত্যার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার বিশেষ বাহিনী পিয়ংইয়ংয়ের নেতা কিম জং-উন এবং দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে হত্যার পরিকল্পনা করেছে। সিউলের বিরুদ্ধে কিম যুদ্ধ ঘোষণা করলে এ পরিকল্পনা কার্যকর করা হবে।

সিউলের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা এটি দেশটির প্রেসিডেন্ট মুন জাই-ইনের কাছে তুলে ধরেছেন। এতে, কিমসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যা করতে উত্তর কোরিয়ার ভেতরে প্রশিক্ষিত বাহিনী পাঠানোর কথা বলা হয়েছে।  

দক্ষিণ কোরিয়ার দৈনিক চৌসুনের ইলবো সংবাদপত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। খবরে দাবি বলা হয়েছে, প্রেসিডেন্ট মুন তার সামরিক কর্মকর্তাদেরকে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা নেয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার উস্কানি সীমা ছাড়িয়ে গেল এ ভূমিকা নিতে হবে।

চলতি মাসের গোড়ার দিকে প্রকাশিত খবরে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পরমাণু স্থাপনায় ত্বরিত হামলার পরিকল্পনা তৈরি করছে সিউলের সামরিক বাহিনী। কিমকে সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হলেই কেবল এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে খবরে দাবি করা হয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/৩০