রোহিঙ্গাদের হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বললেন এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i45165-রোহিঙ্গাদের_হত্যাকাণ্ডকে_গণহত্যা’_বললেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহ থেকে আকস্মিকভাবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার ঘটনা বেড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ৪০০ মুসলমানকে করা হয়েছে বলে ইরানের প্রেসটিভি খবর দিয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা এক হাজারের বেশি বলে খবর দিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৭ ২১:১৫ Asia/Dhaka
  • বর্বর হত্যা ও নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমান
    বর্বর হত্যা ও নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলমান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহ থেকে আকস্মিকভাবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার ঘটনা বেড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ৪০০ মুসলমানকে করা হয়েছে বলে ইরানের প্রেসটিভি খবর দিয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা এক হাজারের বেশি বলে খবর দিচ্ছে।

এরদোগান শুক্রবার ইস্তাম্বুল শহরে সাংবাদিকদের কাছে বলেন, “মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যা হচ্ছে তা গণহত্যা। সবাই এ ঘটনায় চুপ রয়েছে এবং দূর থেকে তাকিয়ে দেখছে। গণতন্ত্রের আড়ালেই এ গণহত্যা চলছে।” তিনি বলেন, বিষয়টি জাতিসংঘের আসন্ন সাধারণ বার্ষিক অধিবেশনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন।

২০১২ সাল থেকে উগ্রবাদী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের সে দেশের নাগরিক বলে স্বীকার করে না দেশটির সরকার। শান্তিতে নোবেল বিজয়ী কথিত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির দল ক্ষমতায় থাকার পরও এই হত্যাকাণ্ড নির্বিঘ্নে চলছে। এ পর্যন্ত অং সান সুচি মুসলমানদের হত্যাবন্ধে কোনো ব্যবস্থা নেন নি। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১